সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পুতিন-বাইডেন বৈঠকের প্রস্তাব

পুতিন-বাইডেন বৈঠকের প্রস্তাব

আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা বলেছেন।

তিনি বলেন, এমন বৈঠকের আমন্ত্রণ পেলে তা বিবেচনা করবে মস্কো। কারণ শান্তি আলোচনা সম্পর্কে যে কোনও পরামর্শ শুনতে আগ্রহী রাশিয়া।
এর আগে, হোয়াইট হাউজ বলেছে, যুদ্ধ অবসানে উভয়পক্ষের উচিত আলোচনার একটি পথ খুঁজে বের করা। তাই, ল্যাভরভের মন্তব্যে আলোচনার সাড়া দেয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার পুতিনের সাথে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পশ্চিমাদের সাথে রাশিয়ার আলোচনার জন্য মধ্যস্থতা করছেন এরদোয়ান। 

খুঁজুন