বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল আগারওয়াল

পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল আগারওয়াল

এক সপ্তাহ আগেই কালো পোশাকে মেটারনিটি ফটোশুটে নেটদুনিয়ায় সাড়া ফেলেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। তার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই বোঝা যায়- গর্ভাবস্থার সময়টুকু বেশ  উপভোগ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) পুত্র সন্তানের জন্ম দিলেন এই নায়িকা। 

প্রথমবার মা হলেন কাজল আগারওয়াল। প্রথম থেকেই আগত সন্তানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। অবশেষে তার কোল আলো করে এলো এক ফুটফুটে সন্তান। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দ আর ব্যস্ততা তুঙ্গে। জানা গেছে, মা ও সন্তান দুইজনই সুস্থ আছে। চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। 

এর আগে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগারওয়াল এবং গৌতম কিচলু। সম্প্রতি গৌতমকে নিয়ে আবেগঘন পোস্ট লিখেছিলেন এই নায়িকা। সেখানে সবসময় তার পাশে থাকার জন্য গৌতমকে ধন্যবাদ জানান তিনি। তিনি লিখেছিলেন- কীভাবে প্রতি মুহূর্তে তাকে আগলে রেখেছেন তার স্বামী। তাঁর সবসময় খেয়াল রেখেছেন। 

এদিকে, আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কাজলের ছবি 'আচার্য'। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়িকাকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। 

খুঁজুন