সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা • স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প • মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ! • গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ • লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড • বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক • ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২ • কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে • ‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার
আন্তর্জাতিক পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী

পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে ভুটান। এই পদের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সাংগেই এনজেদুপকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দেশটি। সম্প্রতি ভুটানের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের প্রার্থিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে জালিয়াতির অভিযোগ ও তদন্তের মুখে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগের পর পদটি খালি হয়। ২০২৩ সালের নভেম্বরে নির্বাচিত হয়ে তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন শুরু করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগের প্রেক্ষিতে তাকে ছুটিতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করেন।

ভুটান ভোট চাওয়ার আগেই বাংলাদেশ এই পদের নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিল। মালদ্বীপের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি আহমেদ জামসিদ মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিপূর্বে মালদ্বীপের প্রার্থীর যোগ্যতার প্রশংসা করে তাকে সমর্থনের বিষয়টি স্পষ্ট করেছিলেন।

সাক্ষাতকালে ভুটানের প্রার্থী সাংগেই এনজেদুপ আঞ্চলিক সদস্য রাষ্ট্রগুলোর জনস্বাস্থ্য খাতের সহযোগিতা জোরদার করার নিজের পরিকল্পনা তুলে ধরেন। তিনি অতীতে ভুটানের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আঞ্চলিক পরিচালকের পদটি বিশ্বের অন্যতম প্রভাবশালী নীতি-নির্ধারক পদ হিসেবে বিবেচিত হয়।

খুঁজুন