রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাধে শ্যাম’ মুক্তির প্রথম দিনেই ঝড় !

রাধে শ্যাম’ মুক্তির প্রথম দিনেই ঝড় !

দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাস অভিনীত সিনেমা ‘রাধে শ্যাম’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার (১১ মার্চ)। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। একদিনেই মোট আয় করে নিয়েছে ৭৯ কোটি রুপি!

প্রভাস-পূজা হেগড়ে অভিনীত ও রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’ নির্মাণে প্রায় ৩৫০ কোটি রুপি লগ্নি করেছেন প্রযোজক।

‘বাহুবলী’ সিনেমার পর থেকে অভিনেতা প্রভাসের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই ‘রাধে শ্যাম’কে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা অনেক। সিনেমাটির নির্মাতাদের পাশাপাশি প্রভাসের অনুরাগীরাও এই সিনেমার দুর্দান্ত ব্যবসার দিকে নজর রাখছিলেন। আরো আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ‘রাধে শ্যাম’র মুক্তি স্থগিত হয়েছিল।

অবশেষে শুক্রবার হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে ‘রাধে শ্যাম’। মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে প্রথমদিনই সিনেমাটি পাইরেসির হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

‘রাধে শ্যাম’ সিনেমায় একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তার বিপরীতেই রয়েছেন পূজা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়িকা। আরও অভিনয় করেছেন মুরলী শর্মা, কুণাল রায় কাপুরসহ অনেকে।

খুঁজুন