বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা রাজাপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজাপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে সুস্থ্য শারিরীক গঠনের লক্ষে প্রায় ২২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

ব্যক্তি উদ্যোগে অয়োজিত এ প্রতিযোগীতায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সোমবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি খানকা এলাকা থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে  প্রায় ২২ কিলো মিটার পথ অতিক্রম করে পিরোজপুরের কাউখালি উপজেলার বেকুটিয়া সেতুতে গিয়ে শেষ হয়। এর আগেও ব্যক্তি উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিলো। 

ব্যক্তি উদ্যোগে অয়োজিত এ প্রতিযোগীতায় শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার ১৫ জন মানুষ অংশ নেন। আয়োজক শাহ আলম খলিফা জানান, সুস্থ্য শারিরীক গঠনের লক্ষে আসন্ন শীতে অংশগ্রহন কারির সংখ্যা বাড়াতে ম্যারাথন দৌড়ে উদ্বুদ্ধ করার লক্ষে নিজ এলাকার শিশু-কিশোর ও যুবকদের নিয়ে প্রায় ২২ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ দৌড় প্রতিযোগীতা অব্যাহত থাকবে।

 অংশগ্রহণে ইচ্ছুকদের আহবান জানিয়ে যোগাযোগের অনুরোধ করেন তিনি।

খুঁজুন