বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নোয়াখালীতে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারীরা • রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ • বেইকিং পাত্রে জমে থাকা পুরানো পোড়া তেল-চর্বি পরিষ্কারের সহজ উপায় • পাংশায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী • রাজবাড়ীতে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে ফিরলেন আওয়ামী লীগ নেতা আহমদ আলী • রাজবাড়ীতে কামড় খেয়ে সাপসহ হাসপাতালে কিশোর • যে ভিডিওর জন্য কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ • রাজবাড়ীতে ট্রেনের ছাদ থেকে পড়ে বাদাম বিক্রেতা শিশুর মৃত্যু • মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার • কর্ণফুলীতে গ্যাসের গোডাউনে মধ্যরাতের অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট
দেশের খবর রাজবাড়ীতে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে ফিরলেন আওয়ামী লীগ নেতা আহমদ আলী

রাজবাড়ীতে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে ফিরলেন আওয়ামী লীগ নেতা আহমদ আলী

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ আলী। রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিন্ন দুটি মামলায় দুই দফায় কারাভোগের পর এবার হাইকোর্টের আদেশে স্বপদে ফিরেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক সরকারি চিঠিতে তাঁকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত করা হয়েছে।

সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে আহমদ আলীকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহমদ আলী উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিন্ন দুটি মামলায় তাঁকে দুই দফায় কারাভোগ করতে হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত সরকারি চিঠিটি আহমদ আলী, চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ, বালিয়াকান্দি, রাজবাড়ী বরাবর পাঠানো হয়েছে। এর ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব আবারও পালন করবেন তিনি।

খুঁজুন