মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহানগর রাজধানীর বনানীতে বাস উল্টে পথচারী নিহত

রাজধানীর বনানীতে বাস উল্টে পথচারী নিহত

রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল।

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয়েছিল সকাল ৬টায়। কিন্তু তার আগে ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খুঁজুন