রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন রাজকুমার’ শাকিবের নায়িকা হচ্ছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি

রাজকুমার’ শাকিবের নায়িকা হচ্ছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘রাজকুমার’। ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। আগামী জুলাইয়ে ছবির শুটিং শুরু হতে পারে। 

নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। প্রযোজনা করবে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

শাকিব খানের ফেসবুকে প্রকাশিত ‘রাজকুমার’ ছবির পোস্টারে দেখা গেছে, ব্যস্ত শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন শাকিব খান। তার সামনে অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো। কালো কোর্ট গায়ে দেওয়া শাকিবের মুখে চাপা দাঁড়ি, মাথায় টুপি। 

শাকিব খান জানিয়েছেন, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তার।

খুঁজুন