সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সকাল ১১ টায় শুরু হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের নেতারা । 

ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে দিয়ে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানানো হচ্ছে। সকালে ওয়েস্টমিনস্টার হল থেকে অল্প দূরত্বে ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজাগুলো অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসা অতিথিদের জন্য খুলে দেওয়া হয়। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যান ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা ছিলেন কফিনের সাথে। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার পর রানীকে সমাহিত করা হবে সেন্ট জর্জেস চ্যাপেলে তার স্বামী প্রিন্স ফিলিপের পাশে।

খুঁজুন