সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতাদের ঢল

রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতাদের ঢল

সোমবার অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। বিদায় জানানো হবে শেষ বারের মতো। তার আগে ওয়েস্টমিনস্টার হলে রাখা রানির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা লন্ডনে আসতে শুরু করেছেন।

রানির শেষকৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচ শতাধিক রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের। শেষকৃত্য অনুষ্ঠানে অতিথির সংখ্যা ধরা হয়েছে দুই হাজার ২০০।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ব্রিটেন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনও লন্ডনে অবস্থান করছেন। নিজের বিলাসবহুল লিমুজিন ‘দ্য বিস্ট’ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে তাকে। প্রেসিডেন্ট জো বাইডেন ব্যতীত অন্য কোনো অতিথিকে ‘ভিভিআইপি’ সেবা দেওয়া হবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

বিশ্ব নেতাদের মধ্যে আরও আসছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া। এ ছাড়াও আসবেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকো, জর্ডান, সার্বিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গ, টঙ্গা, বুলগেরিয়ার রাজা-রানিরা। আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপের সব রাজপরিবারকে।

বুধবার রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে আসা হয়। রানির জ্যেষ্ঠ সন্তান ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ছিল হাজারও মানুষের ভিড়।

 সূত্র : বিবিসি

খুঁজুন