সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। বাকিংহাম প্যালেস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিবেন উইলিয়ামস, হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা।

রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে আজ রোববার। আগামী মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছবে লন্ডনে এবং বুধবার বাকিংহাম প্যালেস থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চারদিন রানির মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে, যাতে সাধারণ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে। আনুষ্ঠানিকতা শেষে রানিকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপ, বোন প্রিন্সেস মার্গারেট এবং বাবা ষষ্ঠ জর্জের পাশে সমাহিত করা হবে। 

খুঁজুন