শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা • জনবল ও কাঁচামাল সঙ্কটে জর্জরিত সৈয়দপুর রেল কারখানা • রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত • আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক • বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের • সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার • যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সমঝোতায় ফিরতে চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান • ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন
আন্তর্জাতিক রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন

রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন

 ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া রাশিয়ার যুদ্ধবিমান শনাক্ত করতে সুইডেন ও ফিনল্যান্ড তাদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশ দুটির বিমানবাহিনী।

বিমানবাহিনী জানায়, উত্তর ইউরোপের (নরডিক) এই দুই দেশের ‘কুইক রিঅ্যাকশন অ্যালার্ট’ (কিউআরএ) যুদ্ধবিমানগুলোকে গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছিল।

তারা ‘ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক আকাশসীমায়’ একটি রাশিয়ান বহর শনাক্ত করে, যার মধ্যে একটি টিইউ-১৩৪ পরিবহন বিমান, মিগ-৩১ এবং সু-৩০ যুদ্ধবিমান ছিল।

সামরিক বাহিনীর তথ্যমতে, এটি ছিল দুটি বিমানবাহিনীর প্রথম যৌথ কার্যকরী ‘শনাক্তকরণ অভিযান’।

সাম্প্রতিক বছরগুলোতে বাল্টিক সাগরে উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং রাশিয়ার বিমানগুলোকে বাধা দিতে প্রায়শই নরডিক দেশগুলোর যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে পাঠানো হয়ে থাকে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড কয়েক দশকের সামরিক জোটনিরপেক্ষ নীতি থেকে সরে এসে ন্যাটোতে যোগ দেয়।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এই অভিযানের বিষয়ে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মন্তব্য করে বলেন, ‘বাল্টিক সাগর এর আগে কখনো এতটা ঝুঁপিূর্ণ ছিল না—তবে এটি রক্ষায় এত জোরদার নিরাপত্তাও আগে কখনো ছিল না।’

খুঁজুন