সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভুল : চীন

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভুল : চীন

বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ভুল পদক্ষেপ বলে জানিয়েছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি ঝাং জুন।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ঝাং জুন বলেন, পূর্বেও আমরা দেখেছি, নিষেধাজ্ঞার ব্যবহার কোনো সমস্যার সমাধান করেনি উল্টো নতুন সমস্যা তৈরি করেছে।

তিনি বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপের কারণে খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার ক্ষতি করবে।

তিনি জোর দিতে বলেন, চীন জাতিসংঘের অন্য দেশগুলোর মতো ইউক্রেনে যুদ্ধবিরতি চায়। আমরা আশা করি সব পক্ষ শান্তি আলোচনা জোরদারে সহায়তা করবে এবং আগুনে ঘি ঢালবে না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীনের কাছ থেকে রাশিয়া সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে।

বৈশ্বিক পরিমন্ডলে রাশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র চীন। অর্থনৈতিক, সামরিক থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই তাদের অবস্থান এক বিন্দুতে। কিন্তু ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করা পর চীন পড়েছে বেকায়দায়। যুদ্ধবিরতির পক্ষে হলেও বেইজিং এখনও রাশিয়ার এ আগ্রাসনের নিন্দা জানায়নি।

খুঁজুন