সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির দূতাবাস বেশ কয়েকটি হুমকি পেয়েছে, বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ।

রুশ বার্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে, আমরা অনেক উসকানিমূলক ফোন ও হুমকি পাচ্ছি। আমরা জানি আমাদের দূতাবাস ও কনস্যুলেটের আশপাশে রাশিয়াবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে এবং আমাদের দূতাবাসে প্রবেশের চেষ্টা করা হবে। নির্বাচন ব্যাহত করার জন্য নয়; কারণ এটি কাজ করবে না, তবে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং কেবল আমাদের মেজাজ নষ্ট করবে।

শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিয়েছেন রাশিয়ানরা। পুতিনের বিরুদ্ধে প্রার্থী আছেন তিনজন। তবে নির্বাচনে পুতিনের আবশ্যিকভাবে বিজয়ী হওয়া স্পষ্ট।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভ বার্তা সংস্থা তাসকে বলেন, নির্বাচনের সময় ভোটিং ব্যবস্থার অবকাঠামোতে বড় আকারের হ্যাকার হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন ভোটারদের সমর্থন চেয়েছেন। দেশের জন্য ‘ঝামেলাপূর্ণ সময়’ হওয়া সত্ত্বেও তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচনে খুব সহজেই জয়ী হয়ে আরও ছয় বছরের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খুঁজুন