সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় আবারো একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্তৃপক্ষ।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে, পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। সম্প্রতি ক্রাসনোদর অঞ্চলে একই ধরণের আরেকটি দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়।  

খুঁজুন