বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
আন্তর্জাতিক রায়পুরায় র‍্যাব ১১ এর অভিযানে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী দুলাল গ্রেফতার

রায়পুরায় র‍্যাব ১১ এর অভিযানে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী দুলাল গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় র‍্যাব ১১ এর অভিযানে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী দুলাল, জুয়েল সুজন নামের তিনজন গ্রেফতার। ৬টি ওয়ান শুটার, ১১ রাউন্ড গুলি ও শতাধিক ককটেল উদ্ধার করেছে। রবিবার ভোররাতে এ অভিযান চালায়।

র‌্যাব-১১, 'র নরসিংদীর ক্যাম্প কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি সময়ে নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১১ অভিযান জোরদার করেছে। এর ধারাবাহিকতায় রবিবার ভোররাতে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৩ জন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২) একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে 

জুয়েল হোসেন (৩২) ও মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১৩৮ টি ককটেল, ৬টি দেশীয় ওয়ান শ্যুটারগান, শট গানের কার্তুজ ১১ টি, ৪টি মোবাইল, ৬ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৫শ" টাকা উদ্ধার করা হয়। 

‌র‌্যাব জানায়,  গ্রেফতারকৃতরা পলাতক আসামী ও সহযোগী আসামীদের সহায়তায় নরসিংদীর রায়পুরা থানা ও রায়পুরার দুর্গম চরাঞ্চলে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য প্রস্তুুত করে এবং নিজেরা ব্যবহারসহ অর্থের বিনিময়ে অন্যের নিকট সরবরাহ করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

খুঁজুন