সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত জাপান

রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত জাপান

বিডি টু ডে ডেস্ক:


প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে জাপান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।


তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত। এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।


ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোক বার্তায় জাপানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


ফুমিও বলেন, বাংলাদেশে প্রবল ঘূর্ণিঝড় আঘাত করেছে। অনেক প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।



জাপানের প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


পাশাপাশি যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিও সহমর্মিতা জানান জাপানের প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারের জন্য শুভকামনা জানান তিনি।


এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের কাছে পাঠানো পৃথক এক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বলেন, জাপান সবসময় বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।



ইয়োকো বলেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বিশেষ করে, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 


আমরা আন্তরিক সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্গঠন কামনা করছি। বাসস।


খুঁজুন