শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত • আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক • বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের • সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার • যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সমঝোতায় ফিরতে চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান • ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন • ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ • রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
আন্তর্জাতিক রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট

রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।

শনিবার জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ অভিমুখে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’

এদিকে, জোটের মুখপাত্র আরও জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

হুথিরা ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবার এক বিবৃতিতে বলেন, এই অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও আমাদের বাহিনী এটিকে কেবল একটি ‘সীমিত পরিসরের মহড়া’ হিসেবে দেখছে। তিনি বলেন, এর মাধ্যমে আরও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খুঁজুন