সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রুশ হামলা থেকে রক্ষা পেল ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ

রুশ হামলা থেকে রক্ষা পেল ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ

ইউক্রেনে রুশ হামলা থেকে রক্ষা পেয়ে তুর্কি মসজিদ সুলতান সুলাইমান। গত শুক্রবার ইউক্রেনে মারিওপোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী।

এ সময় শহরটিতে তুরস্কের নির্মিত সুলতান সুলাইমান মসজিদের ৭০০ মিটার দূরে এসে পড়ে রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র। খবর আনাদোলুর।

তবে রুশ হামলায় কোনো ক্ষতি হয়নি তুর্কি এ মসজিদটির। মসজিদ কমিটির প্রধান ইসমাইল হাসিকগ্লু শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

 মসজিদটির দুই কিলোমিটার দূরে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউক্রেনের শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী।

শহরের বাসিন্দারা ঘরবন্দি হয়ে প্রচণ্ড খাদ্য সংকটে পড়েছেন। বর্তমানে মসজিদটিতে এসে আশ্রয় নিয়েছেন ৮৬ তুর্কি নাগরিক।

এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন।

 গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়েছেন।

খুঁজুন