সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রুশ হামলায় ২১৩ শিশু নিহত

রুশ হামলায় ২১৩ শিশু নিহত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ২১৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৮৯ জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এই তথ্য জানিয়েছে। রবিবার (২৪ এপ্রিল)  আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক টুইট বার্তায় প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, যেসব এলাকায় এখন যুদ্ধ চলছে সেসব এলাকায় নিহত শিশুদের সংখ্যা পরিসংখ্যানে যোগ করা হয়নি। 

এদিকে পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ডনবাস ও দক্ষিণ ইউক্রেন পুরো দখল নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

খুঁজুন