বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা সাগরিকায় দাপট চলছে দক্ষিণ আফ্রিকার

সাগরিকায় দাপট চলছে দক্ষিণ আফ্রিকার

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম। আগে বল করতে নেমে টাইগার বোলাররাও সুবিধা করে ওঠতে পারেননি। প্রোটিয়াদের এক উইকেট নিলেও চাপে ফেলতে পারেননি, ১ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে এইডেন মার্করামের দল।

সাগরিকায় আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছে ভালোই। দুই ওপেনার টনি ডে জর্জি এবং এইডেন মার্করাম মিলে ভালোই সামলাচ্ছিলেন টাইগার বোলারদের। নতুন বলের সুবিধা নিতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওদিকে টাইগার বোলারদের সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন প্রোটিয়া ওপেনাররা। এ দুজনের জুটিতে ১৭ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬৯ রান। তবে এ জুটিতে আর বড় হতে দেননি তাইজুল ইসলাম। অষ্টাদশ ওভারের প্রথম বলেই টাইগার স্পিনারের করা বলে ক্যাচ তুলে দেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। মিড অনে থাকা মমিনুল হক সহজেই তালুবন্দী করেন নে ক্যাচটি। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৩ রান করেছেন মার্করাম।

মার্করাম ফেরার পর ক্রিজে জর্জির সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। নতুন জুটিকেও চাপে ফেলতে পারেননি টাইগার বোলাররা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে এ দুজন মিলে গড়েছেন ৪০ রানের জুটি। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ওঠেছে ১০৯ রান। শুরু থেকেই দুর্দান্ত খেলা জর্জি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে বিরতিতে গিয়েছেন। তিনি অপরাজিত আছেন ৭১ বলে ৪৯ রান করে। স্টাবস করেছেন ৪২ বলে ২৩ রান।

খুঁজুন