ক্যাম্পাস ডেস্ক: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কলেজটির গ্রন্থ কানন প্রাঙ্গণে এই বিশেষ জন্ম উৎসবের আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাব। অনুষ্ঠানটি ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই আয়োজনে কেক কাটা ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি রাখা হয়।
অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ হুমায়ূন আহমেদকে বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হিমু, রূপা এবং মিছির আলীর মতো বিখ্যাত চরিত্রের মাধ্যমে এই লেখক সমাজের সব শ্রেণির মানুষের গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অনন্য লেখনশৈলী ও চরিত্রের পসরা সাজিয়ে তিনি সবসময় পাঠকদের দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন পাঠক সৃষ্টিতে তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সভাপতির বক্তব্যে রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. রবিউল আলম লুইপা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে সরিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে এই ক্লাব কাজ করছে। নিয়মিত বই ও বিভিন্ন লেখকের সাহিত্য নিয়ে পাঠচক্র আয়োজনের অংশ হিসেবেই এই নিয়ে দ্বিতীয়বারের মতো হুমায়ূন উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নেও রিডার্স ক্লাব নানা ধরনের কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
উৎসবে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন এবং প্রভাষক রৌশন আলম মিঠুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা পর্ব শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের পর শিক্ষক-শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’
‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’
ক্যাম্পাস ডেস্ক: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কলেজটির গ্রন্থ কানন প্রাঙ্গণে এই বিশেষ জন্ম উৎসবের আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাব। অনুষ্ঠানটি ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই আয়োজনে কেক কাটা ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি রাখা হয়।অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ হুমায়ূন আহমেদকে বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,
হিমু, রূপা এবং মিছির আলীর মতো বিখ্যাত চরিত্রের মাধ্যমে এই লেখক সমাজের সব শ্রেণির মানুষের গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অনন্য লেখনশৈলী ও চরিত্রের পসরা সাজিয়ে তিনি সবসময় পাঠকদের দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন পাঠক সৃষ্টিতে তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সভাপতির বক্তব্যে রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. রবিউল আলম লুইপা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে সরিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে এই ক্লাব কাজ করছে। নিয়মিত বই ও বিভিন্ন লেখকের সাহিত্য নিয়ে
পাঠচক্র আয়োজনের অংশ হিসেবেই এই নিয়ে দ্বিতীয়বারের মতো হুমায়ূন উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নেও রিডার্স ক্লাব নানা ধরনের কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।উৎসবে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন এবং প্রভাষক রৌশন আলম মিঠুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা পর্ব শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের পর শিক্ষক-শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত