রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা সাকিবের দুর্দান্ত বোলিং, সহজ জয় আটলান্টার

সাকিবের দুর্দান্ত বোলিং, সহজ জয় আটলান্টার

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আবারও আলো ছড়ালেন সাকিব আল হাসান। পাঁচ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে বল হাতে দাপট দেখিয়ে আটলান্টা ফায়ারকে এনে দিলেন জয়।

পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় আটলান্টা ফায়ার। দলের হয়ে দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন সাকিব। নিজের চতুর্থ বলেই নিকোলাস কীর্তনকে (৬) সাজঘরে ফেরান তিনি। সেই ওভারে খরচ হয় মাত্র ৪ রান।

চতুর্থ ওভারে আবারও বল হাতে নেন সাকিব। এ বার দ্বিতীয় বলেই শিকার করেন হিথ রিচার্ডসকে, যিনি রানের খাতা খুলতে পারেননি। ওই ওভারে মাত্র ২ রান দেন সাকিব। সবমিলে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। নির্ধারিত ৫ ওভারে আটলান্টা লাইটেনিং থেমে যায় ৬ উইকেটে ১৯ রানে।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল আটলান্টা ফায়ার। ওপেনার স্টিফেন টেলর প্রথম বলেই চার হাঁকান, পরের ওভারেও মারেন আরেকটি বাউন্ডারি। ইনিংসের তৃতীয় ওভারেই ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি।

৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে অপরাজিত থাকেন টেলর। অন্য ওপেনার জাহমার হ্যামিল্টন ছিলেন ৭ বলে অপরাজিত ৩ রানে।

খুঁজুন