বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

আজ ২৬ সেপ্টেম্বর কানপুরে টেস্ট শুরুর আগেরদিন কোচ বা অধিনায়কের পরিবর্তে সাংবাদিকদের সামনে এসে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেঅবসরের ঘোষণা দিয়েছেন।

ওই প্রেস কনফারেন্সে এও জানালেন, অক্টোবরে শেষ টেস্ট খেলতে চান দেশের মাটিতে। দেশের সমর্থকদের সামনে। তবে সেজন্য চান নিরাপত্তা।

৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। পটপরিবর্তনের পর মাথার ওপর আছে হত্যা মামলার খড়্গ। এ অবস্থায় সাকিবের দেশে আসা নিয়ে নিরাপত্তা শঙ্কা রয়েছে।

নিরাপত্তা চেয়ে সাকিব বলেন, ‘‘আমি দেশে গিয়ে যেন খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

ঘণ্টাখানেক পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এলেন সংবাদ সম্মেলনে। বোর্ড সভা শেষে কথা বললেন সাকিবের অবসর আর নিরাপত্তা নিয়ে। সেখানেই জানালেন, এমন কিছু ক্রিকেট বোর্ডের হাতে নেই, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’

তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’

সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন ফারুক, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।

খুঁজুন