বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খুঁজুন