মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ • ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ ধারণাটি বহুজাতিকদের চাপিয়ে দেওয়া: ফরিদা আখতার • পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা • প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ • স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী • প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে • ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ • এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ২৩৮ জন • ডর্টমুন্ডের বিপক্ষে রাইয়াকে পাচ্ছে না আর্সেনাল • পাকিস্তানে খাদ্য ও কৃষি প্রদর্শনীতে ঢাকার অংশগ্রহণ
শিক্ষা শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ

শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ

ক্যাম্পাস ডেস্ক: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। এই আয়োজনের অংশ হিসেবে শান্ত-নিবাসের এতিম শিশুদের নিয়ে বিভিন্ন শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক এতিম শিশুদের হাতে খেলাধুলার নানা উপহারসামগ্রী তুলে দেন। এরপর জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের বোলিংয়ের মাধ্যমে শিশুরা আনন্দ উপভোগ করে এবং ক্রিকেটার নাসির হোসেন ও রুবেল হোসেন তাদের সঙ্গে সময় কাটান।

প্রীতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি। মাঠে ব্যাট হাতে নেমে মার্শাল আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ১২ ওভারে ১৪৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে আইন বিভাগের অধিনায়ক পারভেজ ও ওপেনার শুভর কল্যাਤ ভালো সূচনা পায় বিশ্ববিদ্যালয় দল।

পরবর্তীতে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. রিয়ার হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম। এছাড়া রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক বেহযাদ নূর এবং আইন বিভাগের প্রধান মোহাম্মদ নূরল হকসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

খুঁজুন