সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক শীতে জ্বালানি সংকট নিয়ে ইরানের হুশিয়ারি

শীতে জ্বালানি সংকট নিয়ে ইরানের হুশিয়ারি

আসন্ন শীতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকটের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, এই সংকট মেটানোর জন্য তেহরান আরো বেশি তেল উৎপাদন করতে প্রস্তুত। তবে এজন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠকে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন জাওয়াদ ওইজি। তিনি আবারও বলেন, ইরান তার অধিকারের ২৮ লাখ ব্যারেল তেল উত্তোলনে শিগগিরই ফিরে যাবে।

২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে এবং সে সময় ইরানের তেল উৎপাদন যাতে শূন্যের কোটায় নেমে আসে সেজন্য তৎকালীন ট্রাম্প সরকার নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চালায়। তবে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারেনি মার্কিন সরকার।

বৃহস্পতিবার ওপেকের বৈঠকে জাওয়াদ ওউজি আরও বলেন, তেল ও গ্যাসের সম্মিলিত মজুদের দিক দিয়ে ইরান বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানির অধিকারী দেশ। এই বিশাল মজুদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব শীত মোকাবিলার জন্য বেশি তেল সরবরাহ করতে ইরান প্রস্তুত। ইরান শিগগিরি নিষেধাজ্ঞা-পূর্ব সময়ের উৎপাদনে যেতে চায়।


সূত্র : পার্সটুডে।

খুঁজুন