বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা সেমিফাইনালে মেসি খেলবেন কিনা জানালেন স্কালোনি

সেমিফাইনালে মেসি খেলবেন কিনা জানালেন স্কালোনি



বিডি টুডেস ক্রীড়া ডেস্ক:


চোটের কারণে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। 



কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও ছন্দে ছিলেন না তিনি। টাইব্রেকারেও গোল করতে ব্যর্থ হন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 



সেমিফাইনালে কানাডার বিপক্ষে শুরু থেকে মেসি খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।



 তিনি জানিয়েছেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই খেলবেন মেসি।



 

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে। ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটি সে কোনো অস্বস্তি অনুভব করা ছাড়াই শেষ করেছিল। আগামীকালও সে ম্যাচের শুরু থেকে খেলবে। খুব সম্ভবত মেসি ও ডি মারিয়া একসঙ্গে খেলবে।’



বুধবার (১০ জুলাই) কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।  

খুঁজুন