সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সেনা দিবসে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

সেনা দিবসে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

সেনাদিবসে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার ইরানের সেনা দিবসে সশস্ত্র বাহিনীর দেশীয় সমরাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীতে ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।   

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইহুদি শাসনের প্রতি আমাদের বার্তা হলো— এই অঞ্চলে তোমরা কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও, তোমাদের সামান্য গতিবিধিও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর জ্ঞানের বাইরে নেই। 

তিনি আরও বলেন,  ইরানের বিরুদ্ধে তোমাদের সামান্য চাল আমাদের সেনাবাহিনীর লক্ষ্য হবে তোমাদের শাসনের কেন্দ্রস্থল, তোমাদের অবশ্যই এটা জানা উচিত।  

গত মাসে ইরান ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা করে। তেহরান দাবি করেছিল, যে স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তা ইসরায়েল ব্যবহার করছিল। যদিও স্বশাসিত কুর্দিস্তানের গভর্নর ইসরায়েলের উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন । 

খুঁজুন