সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি

সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি

জেন-জি বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহ নির্বাচনের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। এমনকি মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আগে কখনো দেখেননি বলেও মন্তব্য করেছেন কার্কি।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, গত সপ্তাহের জেন-জি বিক্ষোভে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

শুক্রবার দায়িত্ব পাওয়ার পর রোববারই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কার্কি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ঘোষণা করেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেন। মূলত নির্বাচন আয়োজন তার সরকারের রোডম্যাপের অংশ।

সিংহদরবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বক্তব্যে কার্কি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে সত্য প্রকাশ করতে হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি সঠিক পথে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত অঙ্গীকারের ওপর জোর দেন।

কার্কি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি। এ প্রজন্মের দাবি পূরণে আমাদের দৃঢ় সংকল্পে কাজ করতে হবে। আমি ইচ্ছা করে এখানে আসিনি; আপনাদের অনুরোধেই এই দায়িত্ব নিয়েছি। বিক্ষোভের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হয়, যা ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি করে।”

তিনি জানান, সিংহদরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে সংঘটিত ভাঙচুরের তদন্ত করবে সরকার। একই সঙ্গে তিনি সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান, যাতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে।

খুঁজুন