শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে নারী নিহত • সিকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প: হোয়াইট হাউস • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান • টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত • ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত • বগুড়ায় বিসিকের ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু • নির্বাচনের আগে ব্রাজিলে স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা • ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান • লক্ষ্মীপুরে ৭৬ হাজার শিশুকে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা • বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন
আন্তর্জাতিক সিকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প: হোয়াইট হাউস

সিকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রিত অন্য অতিথিদের নিয়ে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণস্থল ঘুরে দেখেছেন বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবারের নৈশভোজের সময় হঠাৎ ট্রাম্প জানান, তিনি কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে পাশের নির্মাণাধীন ৪০ কোটি ডলারের প্রকল্পটি অতিথিদের দেখাতে চান।

অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট সি ও ম্যাডাম পেংয়ের সম্মানে বিশেষ আয়োজন হিসেবে আমি কক্ষে থাকা সবাইকে পেছনের ওই সুন্দর পর্দার পাশ দিয়ে গিয়ে জায়গাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

তিনি বলেন, নতুন বলরুমটির নির্মাণ শেষ হতে আর প্রায় এক বছর সময় লাগবে এবং সেখানে এমন কিছু দেখা যাবে, যা অতিথিদের ভালো লাগবে বলে তিনি মনে করেন।

এরপর সাংবাদিকদের নৈশভোজের স্থান থেকে বের করে দেওয়া হয়। পরে ট্রাম্প সি ও অন্য অতিথিদের বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখিয়েছেন কি না জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেখানে ঘুরে দেখেছেন।’

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অতিথিদের ইস্ট রুমের দরজা দিয়ে বাইরে বের করে লালগালিচা বিছানো একটি পথ ধরে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তারা বলরুম নির্মাণস্থল দেখতে পারেন।

নৈশভোজে টেসলার ইলন মাস্ক ও মেটার মার্ক জাকারবার্গের মতো শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম স্পর্শকাতর স্থাপনার নির্মাণস্থল ঘুরিয়ে দেখানোর ঘটনা ট্রাম্পের পক্ষ থেকে সিকে মুগ্ধ করার প্রচেষ্টারই অংশ বলে প্রতীয়মান হয়। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে সির এই জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হয়েছে।

ট্রাম্প এর আগে নতুন বলরুম প্রকল্পটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় সামরিক স্থাপনা ও বলরুম’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এতে ছয় তলা পর্যন্ত সংবেদনশীল ভূগর্ভস্থ স্থাপনা থাকবে এবং ছাদে একটি ড্রোন অবতরণকেন্দ্রও থাকবে।

বলরুম ও অন্যান্য স্থাপনার নির্মাণ পরিকল্পনার অনুমোদন এবং ব্যয় নিয়ে প্রশ্ন উঠলেও ট্রাম্প বারবার জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে এসব প্রশ্নের জবাব দিয়েছেন।

এর আগে নতুন হোয়াইট হাউস হেলিপ্যাড ঘুরে দেখানোর সময় ট্রাম্প সিকে নির্মাণাধীন বলরুমের বাইরের অংশও দেখিয়েছিলেন। ওই সময় তিনি চীনের প্রেসিডেন্টকে তাঁর সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ানেও উঠিয়েছিলেন।

খুঁজুন