সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ • ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার • তুরস্ককে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স • হোটেল সারিনায় ক্রিসমাস কেক মিক্সিং অনুষ্ঠান • ইতালিকে গুঁড়িয়ে শেষ আটে বেলজিয়াম • নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড • তথ্যের অখণ্ডতা সম্মেলন: গণতান্ত্রিক সরকারে স্বাধীন তথ্য কমিশনের আশা • বাউল-ফকিরদের সুর ও সাধনায় শেষ হল ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’ • ৪৬ বছর বয়সে আবার ফুটবলার হয়ে উঠলেন রোনালদিনিয়ো • ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার
আন্তর্জাতিক সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: সিকিম সীমান্ত দিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে দীর্ঘ সময় ধরে চক্কর দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১২ নভেম্বর স্পর্শকাতর এই অঞ্চলটিতে চীনের একটি যুদ্ধবিমান প্রায় ২৫ মিনিট ধরে অবস্থান করে। এই অস্বাভাবিক অনুপ্রবেশের পর দেশটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্দিষ্ট ওই দিন সকালের দিকে চীনা যুদ্ধবিমানের এই গতিবিধি প্রথম শনাক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নরত বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে ভারতীয় বিমানবাহিনীর পাঠানো সেই সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে বিমানটি আকাশে উড়তে থাকে।

ঘটনার পর গণমাধ্যমের পক্ষ থেকে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ওই যুদ্ধবিমানের সুনির্দিষ্ট উড্ডয়নপথ বা কখন এটি সীমান্ত পার হয়ে চলে গেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমান সময়ে অন্য দেশের আকাশসীমা সামান্য সময়ের জন্য লঙ্ঘন করাও অত্যন্ত গুরুতর নিরাপত্তা সংকট হিসেবে গণ্য হয়। সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে একটি বিদেশি যুদ্ধবিমানের এমন অবাধ বিচরণ কৌশলগতভাবে ভারতের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় এই অনুপ্রবেশের ঘটনাটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

খুঁজুন