বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা মুনমুন সম্প্রতি দেশের চলচ্চিত্র খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অনেক শিল্পী ও কলাকুশলী বাধ্য হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি চলচ্চিত্র অঙ্গনের বর্তমান নানা সংকট ও নিজের অতীতের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কর্মসংস্থানের অভাব এবং রাজনৈতিক প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের রাতারাতি ভাগ্য পরিবর্তনের বিষয়টিও তার পোস্টে উঠে এসেছে।
পোস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে মুনমুন জানান, একসময়ে তিনি একসঙ্গে বহু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও এখন চলচ্চিত্রের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এফডিসিতে অতীতে ঘটে যাওয়া অন্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন তার সঙ্গে অন্যায় হওয়ার পর পুরো এফডিসি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এমনকি তার ওস্তাদও তাকে চুপ থাকতে বলেছিলেন বলে তিনি প্রতিবাদ করার সুযোগ পাননি। তবে বর্তমান সময়ে অনেক শিল্পীকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
সিনেমার আঙিনায় দলমত নির্বিশেষে সবার সমান কাজের সুযোগ থাকা উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি প্রশ্ন তুলেছেন যে, শিল্পীদের কেন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হবে। সরকার পরিবর্তন হলেও চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে তার ধারণা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সুবিধা নেওয়া ব্যক্তিদের বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি শিল্পীদের পেশাগত সংকটের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন।
শিল্পীদের এই কঠিন সংকট উত্তরণে সরকারের প্রতি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন সাবেক এই চিত্রনায়িকা। কেবল আর্থিক অনুদান দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। তার মতে, বিভিন্ন মন্ত্রণালয়ে শিল্পী ও কলাকুশলীদের স্থায়ী কাজের সুযোগ সৃষ্টি করতে হবে, অন্যথায় দীর্ঘমোদী বেকারত্ব তাদের চরম দুর্দশার দিকে ঠেলে দেবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে বাংলা সংস্কৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
দর্শকদের পরিবর্তিত অভ্যাসের কথা উল্লেখ করে মুনমুন জানান, বিশ্বজুড়েই বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বিনোদন গ্রহণের প্রবণতা বেড়েছে। স্মার্টফোনের সুবাদে সাধারণ মানুষ এখন প্রেক্ষাগৃহের চেয়ে ভিন্ন মাধ্যমে বিনোদন খুঁজছে। তাই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের শিল্পীদের জন্য ছোট পর্দায়ও নিয়মিত কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। প্রখ্যাত নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী নব্বইয়ের শেষভাগ থেকে দুই হাজারের শুরুর দিকে ঢাকাই অ্যাকশন সিনেমায় ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের
শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা মুনমুন সম্প্রতি দেশের চলচ্চিত্র খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অনেক শিল্পী ও কলাকুশলী বাধ্য হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি চলচ্চিত্র অঙ্গনের বর্তমান নানা সংকট ও নিজের অতীতের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কর্মসংস্থানের অভাব এবং রাজনৈতিক প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের রাতারাতি ভাগ্য পরিবর্তনের বিষয়টিও তার পোস্টে উঠে এসেছে।পোস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে মুনমুন জানান, একসময়ে তিনি একসঙ্গে বহু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও এখন চলচ্চিত্রের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এফডিসিতে অতীতে ঘটে যাওয়া অন্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন তার সঙ্গে অন্যায় হওয়ার পর পুরো
এফডিসি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এমনকি তার ওস্তাদও তাকে চুপ থাকতে বলেছিলেন বলে তিনি প্রতিবাদ করার সুযোগ পাননি। তবে বর্তমান সময়ে অনেক শিল্পীকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।সিনেমার আঙিনায় দলমত নির্বিশেষে সবার সমান কাজের সুযোগ থাকা উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি প্রশ্ন তুলেছেন যে, শিল্পীদের কেন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হবে। সরকার পরিবর্তন হলেও চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে তার ধারণা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সুবিধা নেওয়া ব্যক্তিদের বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি শিল্পীদের পেশাগত সংকটের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন।শিল্পীদের এই কঠিন সংকট উত্তরণে সরকারের প্রতি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন সাবেক এই চিত্রনায়িকা। কেবল আর্থিক অনুদান দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে
করেন তিনি। তার মতে, বিভিন্ন মন্ত্রণালয়ে শিল্পী ও কলাকুশলীদের স্থায়ী কাজের সুযোগ সৃষ্টি করতে হবে, অন্যথায় দীর্ঘমোদী বেকারত্ব তাদের চরম দুর্দশার দিকে ঠেলে দেবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে বাংলা সংস্কৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।দর্শকদের পরিবর্তিত অভ্যাসের কথা উল্লেখ করে মুনমুন জানান, বিশ্বজুড়েই বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বিনোদন গ্রহণের প্রবণতা বেড়েছে। স্মার্টফোনের সুবাদে সাধারণ মানুষ এখন প্রেক্ষাগৃহের চেয়ে ভিন্ন মাধ্যমে বিনোদন খুঁজছে। তাই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের শিল্পীদের জন্য ছোট পর্দায়ও নিয়মিত কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। প্রখ্যাত নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী নব্বইয়ের শেষভাগ থেকে দুই হাজারের শুরুর দিকে ঢাকাই অ্যাকশন সিনেমায় ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত