বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল নেত্রকোণায় আগুনে ৬টি দোকানের ক্ষতি ২০ লক্ষ টাকা অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল নারীদের স্বাবলম্বী করতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সমাজকল্যাণ মন্ত্রী পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
জাতীয় সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত দোয়া মাহফিল সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক  প্রমুখ। এ সময় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। দোয়া মাহফিলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রী ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

খুঁজুন