সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক
আন্তর্জাতিক সিরিয়ার আলেপ্পোয় সেনা ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ

সিরিয়ার আলেপ্পোয় সেনা ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনা ঘাঁটিতে সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-এইস শহরের আশপাশে অবস্থিত একটি সিরীয় সেনা স্থাপনায় বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সেখানে এখনো ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটছে। এ কারণে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। 

তিনি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার সতর্ক করেছেন।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তিনি একটি ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। এরপর ছাদে উঠে দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পান।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সানার বরাতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিস্ফোরণের স্থানটির দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সিরিয়ায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশটি এখনো অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 

২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন।

চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়।

এরও এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হলে পাঁচজন নিহত হন।

খুঁজুন