বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন সিয়াম-তুষিকে নিয়ে শঙ্খের ‘আবার দেখা হলে’

সিয়াম-তুষিকে নিয়ে শঙ্খের ‘আবার দেখা হলে’

বিনোদন ডেস্ক: পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা 'আবার দেখা হলে' আসছে আসন্ন রোজার ঈদে। ফেলে আসা সময় ও শিকড়ের কাছে ফিরে যাওয়ার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। সিনেমাটির প্রধান জুটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

পরিচালক হিসেবে 'প্রিয় মালতী'র পর প্রেক্ষাগৃহের জন্য এটি শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় চলচ্চিত্র। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম ও বিজরী বরকতুল্লাহর মতো শিল্পীরা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেজওয়ান পারভেজকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমাটির মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে মধ্যবিত্ত সমাজকে কেন্দ্র করে। এখানে পারিবারিক মূল্যবোধের পাশাপাশি আবেগ এবং জীবনের নানা বাস্তব দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে। এর গল্পটি মূলত নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটি মাধ্যম হিসেবে সাজানো হয়েছে। বিভিন্ন সময়কালের পটভূমিতে তৈরি এই পারিবারিক ড্রামা ঘরানার সিনেমায় গান ও আবহসংগীত বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মটি সবসময় দর্শকদের কাছে বৈচিত্র্যময় অনুভূতির গল্প পৌঁছে দিতে চায়। 'আবার দেখা হলে' মূলত পরিবারের গল্প এবং এটি নিজেকে ফিরে দেখার এক অনন্য প্রয়াস। তিনি আশা প্রকাশ করেন যে দর্শকরা পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, 'সিঙ্গার-বেকো' নিবেদিত এবং 'ফিল্মি ফিচারস' প্রযোজিত এই চলচ্চিত্রটির সাথে সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এছাড়া প্ল্যাটফর্মটি এই সিনেমার অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবেও কাজ করছে। সার্বিক সহযোগিতায় রয়েছে এমআইবি স্টুডিওস।

খুঁজুন