বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা স্মার্ট ক্রিকেট খেলতে চান লিটন

স্মার্ট ক্রিকেট খেলতে চান লিটন

এশিয়া কাপের মঞ্চে নামার আগে সতর্ক কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার চোখে টি-টোয়েন্টি শুধু ছক্কা হাঁকানোর খেলা নয়, বরং প্রতিপক্ষ ও পরিস্থিতি বুঝে খেলাই আসল চ্যালেঞ্জ।

হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ খেলার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন। তিনি সতর্ক করে জানান, টি-টোয়েন্টি কেবল ব্যাটে ছক্কা মারার ম্যাচ নয়, পরিস্থিতি বুঝেও খেলতে হবে।

অধিনায়ক বলেন, টি-টোয়েন্টিতে বড় ছয় মারার ফায়দা অবশ্যই আছে। কিন্তু প্রতিপক্ষ ও পরিস্থিতি বোঝা আরও জরুরি। শুধু ছক্কা মারার চেষ্টার মধ্যে আটকে থাকা চলে না। স্মার্ট ক্রিকেট খেলতেই হবে।

বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলোতে টপ অর্ডার ব্যাটাররা আলো ছড়িয়েছেন। কিন্তু মিডল অর্ডারের সুযোগ ছিল সীমিত। নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় ম্যাচে সুযোগ হলেও তাওহীদ হৃদয়রা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। তবে লিটন আশাবাদী।

লিটন বলেন, মিডল অর্ডারের খেলোয়াড়রা দায়িত্ব পেলে ঘুরে দাঁড়াবে। তারা আগেও করেছে, এবারও করবে।

অধিনায়ক আরও বলেছেন, কোনো প্রতিপক্ষই আলাদাভাবে শক্তিশালী বা দুর্বল নয়। ক্রিকেট সবসময় অনিশ্চিত খেলা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং বাংলাদেশকে হারিয়েছে, কিন্তু লিটনের দলে এখন সেই নেতিবাচক মানসিকতা নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রতিটি ম্যাচে শতভাগ দিয়ে খেলব।

বাংলাদেশের কেবল জয়ের দিকে নজর নেই, পাশাপাশি রানরেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারিয়ে রানরেট বাড়িয়েছে।

লিটন বলেন, বড় ব্যবধানে জেতা অবশ্যই ভালো কিন্তু মূল লক্ষ্য ম্যাচ জেতা। প্রতিটি দল একদিন ভালো বা খারাপ ক্রিকেট খেলতে পারে। তাই আমাদের শতভাগ প্রস্তুতি দরকার।

আগামী বৃহস্পতিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। শুরুতেই প্রতিপক্ষ অভিষেক টুর্নামেন্ট খেলতে আসা হংকং।

খুঁজুন