বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন সমকামী হিসেবে ধরা পড়লেন মাধুরী

সমকামী হিসেবে ধরা পড়লেন মাধুরী

আর দুই বছর পরেই বলিউডে যাত্রার চার দশক পূর্ণ করবেন ‘ধকধক গার্ল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে ক্যারিয়ারের শীর্ষে থাকা এই অভিনেত্রী উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।

সেই সময়েই ছক ভেঙে নানা বোল্ড লুক ও চরিত্রে অভিনয় করেছেন তিনি, তবে আসন্ন সিনেমার যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা আগে কখনো করেননি। এই প্রথমবার সমকামী চরিত্রে অভিনয় করেছেন মাধুরী।

সিনেমার নাম মাজা মা। এটি পরিচালনা করছেন আনন্দ তিওয়ারি। দুই সপ্তাহ আগে ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টারও প্রকাশ করেছেন পরিচালক।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমায় মাধুরী সমকামী চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় একজন প্রেমময় মা যখন তার ছেলের বিয়ের পরিকল্পনা করছেন, তখন তার যৌন প্রবণতা দ্বন্দ্ব, উন্মাদনা ভিন্নভাবে প্রকাশ পায়।

এখানে মাধুরী দীক্ষিতের চরিত্রটি খুবই সংবেদনশীলভাবে পরিচালনা করা হয়েছে। তাই তার মতো একজন তারকা এই ধরনের আউট অফ দ্য বক্স চরিত্রে কাজ করতে রাজি হয়েছেন।

সিনেমাটি আসবে অ্যামজন প্রাইম ভিডিওতে। মাধুরী ছাড়াও এতে অভিনয় করছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, মালহার ঠাকর, শীবা চাড্ডা, রাজিত কাপুর এবং সিমোন সিংসহ অনেকে।

খুঁজুন