জাতীয় ডেস্ক: বিদ্যুতের অপচয় রোধ করতে জাতীয় সংসদ ভবনের ভেতরের সমস্ত লাইট ও বাতি সেন্সরের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্ধারিত এলডি হলের জন্য আলাদা সাব-মিটার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সভায় একটি ত্রিমাত্রিক উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ স্থাপনের উপযুক্ত ফাঁকা জায়গা নিয়ে পর্যালোচনা করা হয়। কারিগরি সক্ষমতা ও বিদ্যুতের চাহিদা বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত ক্ষমতা নির্ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং প্রায় চৌদ্দ কোটি টাকা ব্যয়ের বিষয় খতিয়ে দেখতে একটি উপকমিটি গঠন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া এই মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটিকে। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ইজারা চুক্তি পুনর্বিবেচনার আপত্তির বিষয়টি স্পিকারকে জানানোর সিদ্ধান্ত হয়। সৌরবিদ্যুৎ চালুর লক্ষ্যে তৈরি কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় পুনরায় জরিপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তরের কার্যকর পদক্ষেপের মাধ্যমে সংসদ ভবন এলাকায় জ্বালানি সাশ্রয় এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। কমিটির বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করা সহজতর হবে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে গঠিত এই কমিটির কার্যক্রম সংসদ ভবনের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ
সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ
জাতীয় ডেস্ক: বিদ্যুতের অপচয় রোধ করতে জাতীয় সংসদ ভবনের ভেতরের সমস্ত লাইট ও বাতি সেন্সরের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্ধারিত এলডি হলের জন্য আলাদা সাব-মিটার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল চালুর পরিকল্পনা নিয়ে
আলোচনা হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সভায় একটি ত্রিমাত্রিক উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ স্থাপনের উপযুক্ত ফাঁকা জায়গা নিয়ে পর্যালোচনা করা হয়। কারিগরি সক্ষমতা ও বিদ্যুতের চাহিদা বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত ক্ষমতা নির্ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং প্রায় চৌদ্দ কোটি টাকা ব্যয়ের বিষয় খতিয়ে দেখতে একটি উপকমিটি গঠন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া এই মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ওই কমিটিকে।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ইজারা চুক্তি পুনর্বিবেচনার আপত্তির বিষয়টি স্পিকারকে জানানোর সিদ্ধান্ত হয়। সৌরবিদ্যুৎ চালুর লক্ষ্যে তৈরি কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় পুনরায় জরিপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তরের কার্যকর পদক্ষেপের মাধ্যমে সংসদ ভবন এলাকায় জ্বালানি সাশ্রয় এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। কমিটির বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করা সহজতর হবে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে গঠিত এই কমিটির কার্যক্রম সংসদ ভবনের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত