রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস

সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালুর পর থেকে রোগীদের মৃত্যুঝুঁকি কমতে শুরু করেছে। হাসপাতাল পরিচালক বলছেন, জরুরি রোগীর সেবায় ল্যাব সাপোর্ট, আলট্রাসনোগ্রাম, পোর্টেবল এক্সরেসহ প্রায় সব ধরনের সুবিধা রয়েছে। সেবা চলমান রাখতে চিকিৎসক, সেবিকা ও মেডিক্যাল টেকনোলজিস্ট প্রয়োজন।

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালুর পর থেকে জরুরী রোগীদের ভীড় বেড়েই চলেছে ।

প্রথমে একজন রোগী এলেই শুরু হয় ডাটা এন্ট্রি।এরপর রোগের উপসর্গ ভেদে শুরু হয় চিকিৎসা।সামান্য রোগ নিয়ে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী ফেরত পাঠানো হয় ।আর, রোগী জটিল হলে শুরু হয় চুড়ান্ত চিকিৎসা।সহজে সেবা পেয়ে খুশি সাধারণ মানুস

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, যে কোনও রোগী দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসা নিতে পারবেন। জরুরি রোগীর সেবায় অত্যাধুনিক ল্যাব সাপোর্ট, আলট্রাসনোগ্রাম, ইসিজি, পোর্টেবল এক্সরেসহ প্রায় সব ধরনের ডায়াগনস্টিক সুবিধা রয়েছে এই সার্ভিসে। প্রয়োজনে জরুরি অপারেশনের সুবিধাও মিলবে। আছে আইসিইউ সাপোর্টও।

পরিচালক বলছেন, এই মুহুর্তে জরুরী ভাবে হাসপাতালে রোগীর চাহিদা অনুযায়ী আরো বিশেষজ্ঞ চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী প্রয়োজন। সেই চাহিদা পত্র নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ে আলোচনা চলছে

 

খুঁজুন