সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর সোনারগাঁয়ে বাসের চাপায় প্রাণ গেল দাদি নাতনীর, বাস জব্দ

সোনারগাঁয়ে বাসের চাপায় প্রাণ গেল দাদি নাতনীর, বাস জব্দ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে মহাসড়ক পারাপার হতে গিয়ে বাসের চাপায় প্রান গেল বৃদ্ধা ও নাতনীর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা শামসুন্নাহার (৫৯) তার বড় ছেলের মেয়ে অরপি আক্তার (৮)কে সঙ্গে নিয়ে নরসিংদীর মনোহরদীতে ছোট মেয়ের অসুস্থ নাতী আল আমিন (১০) কে দেখতে যাওয়ার সময় উপজেলার কাচঁপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯০১৬) চাপায় ঘটনাস্থলেই বৃদ্ধা শামসুন্নাহার নিহত হয়। মারাত্মক আহত তার নাতনী অরপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষনা করেন। 

নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ জানান, গতকাল শুক্রবার দুপুরে তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনী অরপিকে নিয়ে নরসিংদিতে যাচ্ছিলেন। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রী তার নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী শামসুন্নাহার নিহত হন। আহত নাতনীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।   

কাচঁপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনা ঘটে। বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরপি আক্তারের ময়না তদন্ত ঢকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয়েছে। এ ঘটনার পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে  বাসটিকে আটক করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বাসের চালক পলাক রয়েছেন।

খুঁজুন