বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক সৌদি আরব সফর করবেন বাইডেন

সৌদি আরব সফর করবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসেই সৌদি আরব সফর করবেন। এক সময় সৌদি আরবকে অপছন্দের একটি রাষ্ট্র হিসেবে অভিহিত করা এ নেতার জন্য এটি একেবারে বিপরীতমুখী অবস্থান। বৃহস্পতিবার (২ জুন) এই সফরের কথা জানানো হয় বলে খবর এএফপি’-এর।

সৌদি আরব বাইডেনের দুই অগ্রাধিকার তেল উৎপাদন বৃদ্ধির ও যুদ্ধ-বিদ্ধস্ত ইয়েমেনে শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সহায়তা করার বিষয়ে সম্মত হওয়ার কয়েকঘণ্টা পর এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, বাইডেন এ অঞ্চল সফরকালে সৌদি আরব যাত্রা বিরতি করবেন। অনেক দিন ধরেই তার সৌদি আরব সফরে যাওয়ার গুজব শোনা যাচ্ছে।

সিএনএন জানায়, বাইডেন সৌদি আরবের কার্যত নেতা ৩৬ বছর বয়সী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করবেন। ২০১৮ সালে দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে অভিযুক্ত করে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি শুধু বলেছেন, ‘প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।


সূত্র: বাসস

খুঁজুন