সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদি আরবের নিষেধাজ্ঞা ১৬ দেশে ভ্রমণে

সৌদি আরবের নিষেধাজ্ঞা ১৬ দেশে ভ্রমণে

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের বিভিন্ন দেশে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে:

লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি বলে রোববার আল-রাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।

খুঁজুন