ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের মধ্যেই রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
একই সময়ে নতুন করে লড়াই শুরু হওয়ায় ইয়েমেনে আরও বেশি সংখ্যক বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শারুরাহ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
সেখানে অস্ত্রের গুদাম ও হুতিদের ভাষায়, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনাকারী কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয়।
ইরান-সমর্থিত হুতি ও সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে চলতি সপ্তাহে সংঘর্ষ বেড়েছে।
শনিবার সরকারি বাহিনী জানায়, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোচায় হুতি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। পরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও কয়েকটি হুতি অবস্থানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়।
ইয়েমেনের সামরিক বাহিনী রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাইজ অঞ্চলে হুথিদের অবস্থান ও ব্যারাকে তিনটি বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুইবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর হামলা চালানোর অনুরোধ করেছিলেন।
তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
লোহিত সাগর উপকূল হুতিদের নিয়ন্ত্রণে
নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের আগে হুতিরা এক সপ্তাহ ধরে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এর ফলে তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বাকি অংশ ও কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেয়।
এর মাধ্যমে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীতে হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
ইরান হরমুজ প্রণালী অবরোধ করে উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল পরিবহন অনেকটাই বন্ধ করে দেওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দাব ও লোহিত সাগর গুরুত্বপূর্ণ একটি পথ হয়ে ওঠে।
সম্প্রতি হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোকে লক্ষ্য করে নিজেদের সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা শনিবার জানায়, মোচা বন্দরের কাছে সরকারি বাহিনী হুতিদের কয়েকটি যান ও অস্ত্র ধ্বংস এবং কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে।
বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, শহরের আশপাশে হুথিদের কয়েকটি অবস্থানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
এদিকে হুথিরা শনিবার সন্ধ্যায় জানায়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিমানবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১২৯টি বিমান হামলা চালিয়েছে।
সৌদি ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
সৌদি ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের মধ্যেই রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে নতুন করে লড়াই শুরু হওয়ায় ইয়েমেনে আরও বেশি সংখ্যক বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শারুরাহ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্রের গুদাম ও হুতিদের ভাষায়, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনাকারী কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয়। ইরান-সমর্থিত হুতি ও সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে চলতি সপ্তাহে সংঘর্ষ বেড়েছে। শনিবার সরকারি বাহিনী জানায়, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোচায় হুতি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। পরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
আরও কয়েকটি হুতি অবস্থানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাইজ অঞ্চলে হুথিদের অবস্থান ও ব্যারাকে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুইবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর হামলা চালানোর অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। লোহিত সাগর উপকূল হুতিদের নিয়ন্ত্রণে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের আগে হুতিরা এক সপ্তাহ ধরে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এর ফলে তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বাকি অংশ ও কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীতে হুতিদের নিয়ন্ত্রণ
আরও শক্ত হয়েছে। ইরান হরমুজ প্রণালী অবরোধ করে উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল পরিবহন অনেকটাই বন্ধ করে দেওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দাব ও লোহিত সাগর গুরুত্বপূর্ণ একটি পথ হয়ে ওঠে। সম্প্রতি হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোকে লক্ষ্য করে নিজেদের সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা শনিবার জানায়, মোচা বন্দরের কাছে সরকারি বাহিনী হুতিদের কয়েকটি যান ও অস্ত্র ধ্বংস এবং কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, শহরের আশপাশে হুথিদের কয়েকটি অবস্থানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এদিকে হুথিরা শনিবার সন্ধ্যায় জানায়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিমানবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১২৯টি বিমান হামলা চালিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত