সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদি যুবরাজের পাকিস্তান সফর বাতিল

সৌদি যুবরাজের পাকিস্তান সফর বাতিল

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন করে অন্য এক তারিখে এ সফর আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে।

১৩ নভেম্বর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন যে, সৌদি যুবরাজের এ সফরের সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এখন সফরটির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে দু’পক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে।

পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২১ নভেম্বর দেশটিতে সফর করবেন এবং এখানকার ভঙ্গুর অর্থনীতিকে সহায়তা করার জন্য আরেকটি আর্থিক বেলআউট প্যাকেজ ঘোষণা করবেন।

এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিসরের শার্ম এল-শেখে কপ-২৭ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় সৌদি নেতার সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি আশা প্রকাশ করেন, এবারের আসন্ন সফর দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো উন্নীত করবে।

খুঁজুন