সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবে হত্যা ও জঙ্গি সংগঠনে যোগদানসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড এটি  ।

সৌদি প্রেস এজেন্সি মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানিয়েছে। শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। ওই সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কয়েকজন আল-কায়েদা, আইএস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী রয়েছেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরব ৪৭ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছিল। এছাড়া ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল। 

খুঁজুন