বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী • এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন দৃষ্টিহীন সৌদি নাগরিক • কোথায় মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেবেন হজযাত্রীরা • বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি এডিবির • চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে • ইংরেজি মাধ্যমের ৭০% স্কুলের যথাযথ নিবন্ধন নেই, শিক্ষামন্ত্রী • বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক • ‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর • মারধর করে পুলিশে দেওয়া সেই আইনজীবীসহ ৩ জন কারাগারে • ভয়েজার ১: মানুষের তৈরি মহাকাশযান প্রথমবার পৌঁছাল এক আলোক-দিবস দূরে
দেশের খবর স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

সারাদেশ ডেস্ক: দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করে আলোচনার জন্ম দিয়েছেন এক ব্যক্তি। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। বিচ্ছেদের পর তিনি আনন্দ প্রকাশ করতে এলাকাবাসীর মাঝে এক মণ মিষ্টিও বিতরণ করেন। তাঁর এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে আশপাশের মানুষ বাড়িতে ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল এবং তাঁদের ঘরে তিন সন্তান রয়েছে। পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার হোসেন মৃধার দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে তাঁদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পারিবারিক পর্যায়ে বহুবার সালিস ও আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তিনি আইনি প্রক্রিয়ায় তালাকের সিদ্ধান্ত নেন।

হোসেন মৃধা জানান, সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি দীর্ঘদিন নানা মানসিক নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। কিন্তু পরিস্থিতি অসহ্য হয়ে ওঠায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। দুধ দিয়ে গোসল এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তিনি জীবনের এই তিক্ত ও বিষাদময় অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেন।

এদিকে তালাকপ্রাপ্ত স্ত্রীর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের এমন নাটকীয় বিচ্ছেদ এবং দুধ দিয়ে গোসলের ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খুঁজুন