সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সুদানের দারফুরে সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ

সুদানের দারফুরে সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ

জাতিসংঘ মঙ্গলবার (১৪ জুন) জানিয়েছে, সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অ-আরব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে গত ৬ জুন আরব রিজিগাট এবং অ-আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়।

রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্যান্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, সংঘাতের কারণে ১২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।

জাতিসংঘ বলেছে যে, গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাট এর ২৫ জন নিহত হয়েছে।


খুঁজুন