শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের • সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার • যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সমঝোতায় ফিরতে চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান • ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন • ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ • রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট • মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার

সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার

সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সাবের কাছ থেকে ছয়টি গ্লোবালআই রাডার বিমান কেনার জন্য শুক্রবার একটি প্রাথমিক চুক্তি করেছে কানাডা।

কানাডার প্রতিরক্ষা বিনিয়োগ সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি বাধ্যতামূলক নয়। এমন চুক্তির মাধ্যমে পরবর্তী বিস্তারিত আলোচনার পরিধি ও ভিত্তি নির্ধারিত হয়েছে।

দেশটির সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বছরের অক্টোবরে এই সংস্থা গঠন করেন।

কানাডা সরকার ও সাবেরের মধ্যে আলোচনা শুরু হয় গত ২৭ মে। শুরুতে অন্তত ৪০টি বিমান কেনার বিষয়টি আলোচনায় ছিল।

গ্লোবালআই রাডার বিমানগুলো কানাডাতেই তৈরি করা হবে এবং এগুলো মূলত দেশটির আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের নজরদারিতে ব্যবহার করা হবে।

ছয়টি বিমানের পাশাপাশি কানাডা গ্লোবালআইয়ের বিভিন্ন সরঞ্জাম ও প্রশিক্ষণও কিনতে চায়। তবে এসব সরঞ্জাম ও প্রশিক্ষণ সরবরাহের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এক বিবৃতিতে বলেন, ‘আমরা একসঙ্গে এমন সক্ষমতা তৈরি করছি, যা আমাদের নিরাপত্তা জোরদার করবে এবং কানাডার জনগণের জন্য আরও বেশি মূল্য নিশ্চিত করবে।’

কানাডা সাম্প্রতিক সময়ে সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। 

এ খাতে দেশটি ৬৫ বিলিয়ন কানাডীয় ডলার (প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

চলতি সপ্তাহের শুরুতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের মতো ‘চরম’ পরিস্থিতির জন্যও তাকে প্রস্তুত থাকতে হবে।

খুঁজুন