বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা সুপার এইটে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ

সুপার এইটে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ

এখনো শেষ হয়নি নাটকীয়তা, যে সমীকরণে ‘সুপার এইট’ থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ ,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি ধরে রাখতে পারেনি ‘হিমালয় কন্যা’ নেপাল। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট থাকবে ৩। যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ।

তবে নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।

সমীকরণে বাংলাদেশ এগিয়ে আছে। নেপালের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ সুপার এইটে। আবার সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।

তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব সামনে আসবে। এইক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।

যদিও আপাতত রানরেটের হিসেবে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে। টাইগারদের রানরেট এখন ০.৪৭৮। নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে তাই নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে।

খুঁজুন